[ দেশজুড়ে ]
আহসানগঞ্জ স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের চাকায় আগুন
আহসানগঞ্জ স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের চাকায় আগুন- ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্টেশনে চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের চাকায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্গ ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পরে ওই বগি স্টেশনে রেখেই গন্তব্যে ছেড়ে গেছে ট্রেনটি।
বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্টেশনে এ ঘটনা ঘটে।
আত্রাই রেলওয়ে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে রাত ৮টা ২৫ মিনিটে অপেক্ষা করছিল। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কিছু আগেই ‘৫২০২-গ’ বগির চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় স্থানীয়রা চিৎকার করার পর বিষয়টি জানা যায়। পরে চাকায় পানি ঢালার পর ধোয়া বন্ধ হয়ে যায় এবং চাকাটিও ঠান্ডা হয়।
.png)
তিনি বলেন, পরে ট্রেনটি পুরনো আত্রাই স্টেশনে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনাকবলিত বগিটি সেখানে রেখে রাত প্রায় ৯টার দিকে বাকি বগি নিয়ে গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন। ট্রেনটি স্টেশনে অপেক্ষা বা দাঁড়ানো থাকায় দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হয়েছে। এসময় দুর্ঘটনাকবলিত বগির যাত্রী অন্য বগিতে নেয়া হয় বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!