[ দেশজুড়ে ]
নওগাঁয় বাসচাপায় নিথর হলেন ভ্যানচালক
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় বাসচাপায় কছিম উদ্দিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কছিম উদ্দিন সদর উপজেলার বলিহার ইউপির গাজিপুর গ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, কছিম উদ্দিন ভ্যান নিয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডানপাশে বেইলি ব্রিজের নিচে পার্শ্ববর্তী রাস্তায় নামছিলেন। এ সময় রাজশাহীগামী বিআরটিসি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক কছিম। দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যায় চালক। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশ উদ্ধার করে।
.png)
নওগাঁ সদর থানার এসআই জামাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!