প্রিতম মিয়া পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউপির বিশকাকুনি পূর্বপাড়া গ্রামের জলিল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুর্বধলা থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
.png)
জানা গেছে, প্রিতম দুপুরে তার ভগ্নিপতি হালিম মিয়ার সঙ্গে মাছ ধরতে ধলাই নদীতে যান। বিকেল ৫টার দিকে সাঁতরে নদী পাড় হয়ে বাড়িতে যাওয়ার সময় মাঝ নদীতে দুজনেই ডুবে যান। এ সময় স্থানীয়রা হালিমকে উদ্ধার করলেও নিখোঁজ হন প্রিতম। পরে স্থানীয়রা তাকে পূর্বধলা উপজেলা হাসপাতালে পাঠায়। হালিম জটিয়াবর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
এদিকে, নিখোঁজ প্রিতমকে খোঁজতে পুলিশ ও ফায়ার সার্ভিস টিমকে খবর দেয় স্থানীয়রা। পরে রাতে প্রিতমের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।