[ দেশজুড়ে ]
বগুড়ায় ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা-ছবি ডেইলি বাংলাদেশ
বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার রাতে পৌর এলাকার ফোকপাল গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ ও অপহরণ মামলার আসামি ওই গ্রামের সোবহান আলীর ছেলে হাফিজুর রহমান ও মজিবর রহমানের ছেলে রুবেল প্রামানিককে গ্রেফতার করা হয়। সে সময় ধর্ষণের শিকার নারীকেও উদ্ধার করা হয়।
অপরদিকে রাতে নন্দীগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সিংজানী গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হাকিম ও কহুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে আছির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
.png)
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!