ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৭ মে ২০২২
বগুড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ লোকমান হোসেন আকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম চারমাথা (দ্বিতীয় বাইপাস) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ২২ বছরের আকাশ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পশ্চিম কাংশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লোকমান আলী।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ আকাশকে গ্রেফতার করা হয়। আকাশ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। র‌্যাবের এ ধরনের মাদকবিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, র‌্যাব হেরোইনসহ একজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!