[ দেশজুড়ে ]
মাদক মামলায় যুবদল নেতা গ্রেফতার
মাহফুজার রহমান মাসুম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক মামলায় মাহফুজার রহমান মাসুম নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুম একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
.png)
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, ২০২০ সালে যুবদল নেতা মাসুমের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়। ঐ মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!