ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলার মাঠে বজ্রপাতে ১৯ জন আহত, হাসপাতালে ভর্তি ১৮

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ১৫ জুলাই ২০২২
খেলার মাঠে বজ্রপাতে ১৯ জন আহত, হাসপাতালে ভর্তি ১৮
(ছবি: সংগৃহীত)

মানিকগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫), ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)। 

আহতদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে। বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে ১৮ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থা আশঙ্কাজন।

Advertisement

আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ইউসুফ আলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে স্থানীয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকেন। বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হওয়ার কথা।  এ সময় জাগাীর ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি কড়ই গাছের ওপর বজ্রপাত হয়। এতে গাছটির একটি ডাল ভেঙে যায়। এ সময় ১৯ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় ১৮ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ভর্তি রোগীদেরকে হাঁটা-চলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!