মৃতরা হলেন- তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সেফাতুল্যার ছেলে ৪০ বছর বয়সী জমসেদ আলী ও একই গ্রামের জুমন আলীর ছেলে ৭০ বছরের জেহের আলী।
আহতরা হলেন- নারায়ণপুর গ্রামের কছিমুদ্দিনের ছেলে ৭০ বছর বয়সী তৌহিদুল ইসলাম ও ফরহাদ হেসেনের ছেলে ৪৫ বছরের আসলাম।
.png)
প্রত্যক্ষদর্শী কায়েম উদ্দিন জানান, সকাল থেকে জমিতে ধান রোপণ করছিলেন কৃষকরা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আশ্রয় নেয়ার জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন তারা। জমি থেকে রাস্তায় উঠতেই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই জমসেদ ও জেহের আলী মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। এ সময় তিনি জমসেদ ও জেহের আলীর পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।