উজ্জ্বল হোসেন রামবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় দুর্গাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউপির আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশে ছেড়ে যায়। পথে কাকৈরগড়া ইউপির রামবাড়ি এলাকায় একটি বলগেট নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকায় থাকা সব যাত্রী নদীতে পড়ে যায়। এ দৃশ্য দেখে নদীতে থাকা অন্য নৌকাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করলেও নিখোঁজ থাকেন উজ্জ্বল হোসেন।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। কিন্ত তারা উদ্ধারে ব্যর্থ হয়। শনিবার সকালে ঘটনাস্থলে উজ্জ্বলের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।