ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১৭ জুলাই ২০২২
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ফাইল ছবি

সিলেটের জালালাবাদ ইউনিয়নের মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পুরান কালারুকার মৃত ছইদুল্লাহের ছেলে সিরাজ উদ্দিন ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশদা মিয়া। আহতরা হলেন- একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই।

Advertisement

জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, ফাটাবিল হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান তারা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাত হলে মারা যান সিরাজ ও নওশদা মিয়া। এ সময় আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মৃতদের দাফনে ব্যবস্থা করা হয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!