সোমবার দুপুরে কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আলী আকবর খান বরিশালের গৌরনদী থানার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, জীবিকার তাগিদে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন দুই ব্যক্তি। তাদের এক কিশোরীর বয়স ১৫ এবং আরেক জনের বয়স ১৪। একই বাড়িতে ভাড়া থাকায় বান্ধবী হয়। সে সুবাদে প্রতিদিন তারা এক সঙ্গে অনেক কাজ করে থাকে। গত রোববার দুপুরে তাদের ওই টিনসেট ভাড়া বাড়ির গোসলখানায় তারা দুজনে এক সঙ্গে গোসল করে। এ সময় তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী আলী আকবর খান টিনের ছিদ্র দিয়ে গোসলের নগ্ন ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে অভিযুক্ত আলী আকবর খানের বড় বোন সন্ধ্যার দিকে ওই মোবাইল ফোনটি নিয়ে এমবি কার্ড রিচার্জ করার জন্য ভিকটিম কিশোরীর কাছে নিয়ে যায়। রিচার্জ শেষে ডাটা চালু করে ভিকটিম দেখেন তাদের দুই বান্ধবীর গোসলের নগ্ন ভিডিও অভিযুক্ত আলী আকবর খানের নিজস্ব একটি ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে রাখা রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে থানায় মামলা দায়ের করা হয়।
.png)
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, সোমবার সকালে মামলা দায়েরের পর দুপুরে অভিযুক্ত আলি আকবর খানকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।