ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক নিয়ে গন্তব্যে যাওয়া হলো না ছামিউলের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ২০ জুলাই ২০২২
মাদক নিয়ে গন্তব্যে যাওয়া হলো না ছামিউলের
গ্রেফতার ছামিউল (ছবি: ডেইলি বাংলাদেশ)

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩৯ বোতল ফেনসিডিলসহ এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বুধবার ভোরে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম ছামিউল হক। ৩৮ বছরের ছামিউল কুড়িগ্রাম সদরের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আজিজার রহমান।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান। তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে থেকে ফেনসিডিল বহন করছেন এক যুবক। এমন সংবাদের ভিত্তিতে মাটিডালি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশির একপর্যায়ে ফেনসিডিলসহ ছামিউলকে গ্রেফতার করা হয়। ছামিউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!