ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসলে নেমে নিথর হলো মামা-ভাগ্নি 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ২১ জুলাই ২০২২
পুকুরে গোসলে নেমে নিথর হলো মামা-ভাগ্নি 
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ফাহিম (৬) ও ঋতু (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নি।

বুধবার বিকেলে হোগলা উপজেলার ইউপির চলিতডহর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাহিম চলিতডহর গ্রামের আবুল কালামের ছেলে এবং ঋতু ময়মনসিংহের নান্দাইলের আমিনুল ইসলামের মেয়ে। সে নানার বাড়িতে থাকতো।

Advertisement

জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু ফাহিম ও ঋতু। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।  

পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!