ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈকতে ভেসে এলো বিশ্বের চতুর্থ তীব্র বিষধর সাপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩৮, ২১ জুলাই ২০২২
সৈকতে ভেসে এলো বিশ্বের চতুর্থ তীব্র বিষধর সাপ
দ্বিতীয় বারের মতো ভেসে এসেছে ১ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর সাপ। ছবি: ডেইলি বাংলাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে দ্বিতীয় বারের মতো ভেসে এসেছে ১ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর সাপ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে বিষক্ত এই সাপটি দেখতে পায় স্থানীয়রা। 

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কি কারণে সাপটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

ওয়ার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সব সাপের মধ্যে এটা ৪র্থ তম তীব্র বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায় না। তবে এটি সংরক্ষণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। চলতি বছরের ১০ জুন সৈকতে আরো একটি জীবিত সাপ ভেসে আসে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!