ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসামি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:১৪, ২১ জুলাই ২০২২
আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসামি নিহত
ফাইল ছবি

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের বেধড়ক মারধর ও ছুরিকাঘাতে খোকন মিয়া নামে এক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষ করে বের হওয়ার পর মামলার প্রতিপক্ষের কয়েকজন তাকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।

নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলি ইউপির মোহাম্মদগঞ্জ গ্রামের ফটিক মিয়ার ছেলে।

Advertisement

নিহতের চাচাত ভাই মাশুক মিয়া বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফয়েজ, শেফুল, সাহানের সঙ্গে মামলা চলছে। তিনি মামলায় হাজিরা দিতে আজকে আদালতে আসেন। মামলার হাজিরা শেষ করার পর আমার ভাই উকিলের মুহুরির সঙ্গে দেখা করতে গেলে তাকে তারা খুন করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!