ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ আটক দুই

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:১৫, ২১ জুলাই ২০২২
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ আটক দুই
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান- ফাইল ফটো

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মাইজদী শহরের বালুরমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঠিত নোয়াখালী জেলা কৃষক দলের কমিটিকে বরণ ও অভিনন্দন জানানোর জন্য নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ থেকে শহরের মেইন রোডে একটি শোডাউনের পরিকল্পনা করা হয়। মাইজদী শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাদের আটক করা হয়। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!