মুকসুদপুর থানার ওসি মো. অবু বকর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি মুকসুদপুরের সালিনা বকসা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. রায়হান ইসলাম শোভন জানান, রাতে আহত ২৫ রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে দু’জন গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।