শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাইক্রোবাস ও পিকআপের চালক।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম জানান, এনআরবিসি ব্যাংকের ব্যাংকের একটি মাইক্রোবাস ঢাকা থেকে সাতক্ষিরা যাচ্ছিল। পিকআপটি বাগেরহাটের চিতলমারী থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। ধূসর ব্রিজের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক জাফর নিহত হন। গুরুতর অবস্থায় আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক পিকআপের চালককে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজন চিকিৎসাধীন।
.png)