শুক্রবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রামানন্দ। ৪৮ বছর বয়সী রামানন্দ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মৌসুমি কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে মাগুরায় এসেছিলেন চারজন। শুক্রবার দুপুর ২টার দিকে মাগুরার কুচিয়ামোড়ার নতুন গ্রামে পাট কাটার কাজ করছিলেন তারা। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে রামানন্দসহ চারজনই আহত হন। এতে ঘটনাস্থলেই রামানন্দ মারা যান। আহতদের পার্শ্ববর্তী কুল্লিয়া গ্রামের গ্রাম্য চিকিৎসক রাজকুমারের কাছে নিলে আরো একজন মারা যান।
.png)
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।