ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ছয় মোটরসাইকেলসহ চোর চক্রের ১৪ সদস্য গ্রেফতার 

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৩০ মে ২০২২
মাগুরায় ছয় মোটরসাইকেলসহ চোর চক্রের ১৪ সদস্য গ্রেফতার 
মাগুরায় ছয়টি মোটরসাইকেলসহ চোর চক্রের আট সদস্য গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় ছয়টি মোটরসাইকেলসহ চোর চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাগুরা সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

তিনি জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া দুইটি মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপর ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের নামে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

Advertisement

আরো পড়ুন >>> ফিরোজের অপেক্ষায় সমুদ্রের দিকে তাকিয়ে আছে স্বজনেরা 

আসামিরা হলেন- মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের নাজমুল হাসান মুন্না ও মনিরুল ইসলাম মাজেদ মধু, একই উপজেলার নিকরহাটা গ্রামের শওকত হোসেন, মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের জুয়েল  রানা, দূর্গাপুর গ্রামের তুহিন হোসেন, ডেফুলিয়া গ্রামের ইব্রাহিম হোসেন শাকিল, বাটিকাডাঙ্গা গ্রামের সাগর শিকদার ও সত্যপুর গ্রামের এনামুল হোসেন তামিম।

এছাড়া ওই দিন ছয়টি চোরাই বাইসাইকেলসহ ছয় জনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তারা হলো- নিজনান্দুয়ালী গ্রামের রবিউল, সালাম, পারনান্দুয়ালী গ্রামের রেজাউল, শহিদুল, আঠারখাদা গ্রামের এনামুল ও বেলতলা এলাকার বাশার মোল্যা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!