শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুরের বাবুপাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়। আটক সোহেল হোসেনের বাড়ি শহরের বায়তুল আমান এলাকায়।
জেলা ডিবি পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)