শনিবার দুপুরে দেড়টার দিকে ওই উপজেলার মাদলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. তানভীর। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা। আহতরা হলেন- আসাফুদ্দৌলা সনি ও সাগর। তাদের মধ্যে আসাফুদ্দৌলা সিরাজগঞ্জের ও সাগর বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা।
.png)
এ তথ্য নিশ্চিত করে শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজার জানান, হতাহতরা এক মোটরসাইকেলযোগে শাজাহানপুরের নিশ্চিন্তপুর এলাকা থেকে বেতগাড়ী লিচুতলা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাদলা এলাকায় ওই বিজ্রের ওপর বিপরীতগামী একটি ট্রাক সামনে থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন।
এসআই হাসান হাফিজার আরো জানান, তানভীরের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে আছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক হেফাজতে নেয়া হয়েছে।