[ দেশজুড়ে ]
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ফাইল ফটো
হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, উপজেলার ইসলামপুর গ্রামের সাবেক মেম্বার ফজলু মিয়া ও মিজান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে একটি নৌকা দিয়ে পারাপারকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
.png)
ওসি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!