ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামাই বাড়িতে গ্রেফতার মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:১৭, ২৩ জুলাই ২০২২
জামাই বাড়িতে গ্রেফতার মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি
গ্রেফতারকৃত ফজর আলী

যশোরের মণিরামপুরে জামাই বাড়ি থেকে মানবতাবিরোধী যুদ্ধ অপরাধ মামলার পলাতক আসামি শ্বশুর ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এ মামলা বিচারাধীন। 

ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি মণিরামপুরের গোবিন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে চাকরিরত ছিলেন। অবসরে যাবার পর মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত হলে তিনি আত্মগোপনে চলে যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল ফজর আলীর বড় জামাই টেংরামারি গ্রামে আকতারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এখান থেকেই তাকে আটক করে পুলিশ। তিনি দীর্ঘদিন জামাই বাড়িতে আত্মগোপন করে ছিলেন।

Advertisement

এ বিষয়ে থানার এএসআই সোহেল রানা পারভেজ জানান, বহুদিন ধরে ফজর আলীকে গ্রেফতারের চেষ্টা চলছিল। কিন্তু বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করায় তাকে আটক করা যাচ্ছিল না। অবশেষে এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!