ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা মাঝি উদ্ধার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি   
প্রকাশিত: ২১:৫৯, ২৩ জুলাই ২০২২
নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা মাঝি উদ্ধার
ছবি : সংগৃহীত

নিখোঁজের ১৪ দিন পর কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজার থেকে একরাম নামে এক রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে ৯ জুলাই ওই বাজারে গরু বিক্রি করতে যান একরাম। তিনি নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান ও একই ক্যাম্পের মো. হাশিমের ছেলে।

এপিবিএন ১৬ এর অধিনায়ক তরিকুল ইসলাম তারিক বলেন, একরামকে বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাকে নয়াপাড়া আইপিডি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনি ফিরে এলেই তার নিখোঁজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!