বুধবার (২০ জুলাই) বিকেলে উখিয়া লাম্বাশিয়া ক্যাম্পের মো. আবদুল্লাহ নামে এক রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চারজন রোহিঙ্গা।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
.png)
এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত চারটি ল্যাপটপ, আটটি স্মার্টফোন, চারটি পেনড্রাইভ, একটি স্ক্যানার, একটি প্রিন্টার, ১১টি জন্ম নিবন্ধন তথ্য যাচাই, ৩০টি নকল জন্মসনদ, ২০টি নকল এনআইডি ও ২০০ বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি উদ্ধার করা হয়।
এছাড়া সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের চেক বই ও জমাদান বই, পাঁচটি সিল, একটি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র, ২০টি শাহপুরী বাস্তহারা আদর্শ গ্রাম সমবায় সমিতি লিমিটেডের সদস্য ফরম ও ৩৫টি টাকা জমা দেওয়ার পাস বই উদ্ধার করা হয়।
আটক ৪ রোহিঙ্গা হলেন- উখিয়া ক্যাম্প-১ এর মো. ইসলামের ছেলে মো. আবদুল্লাহ, মুসা খলিলের ছেলে আবুল খায়ের, হাবিবের ছেলে মো. তালহা ও তার সহোদর মো. হারুন। বাকি আরেকজন হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. ইসমাইল।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এনআইডি ও জন্মসনদসহ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ কাগজ তৈরির বেশকিছু সরঞ্জামসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।