বুধবার ভোরে উখিয়া রাজাপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটক সদস্যরা হলেন- মো. ছাদেক (২৪), জোবায়ের (২২), মো. আমিন (৩৮), মো. আকাশ (১৮), আব্দুল আমিন (২২)। তারা সবাই ৪ নং রাহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক।
তিনি জানান, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, চারটি কাঠের চাপাতি ও ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এর আগেও তারা ক্যাম্পের বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।