আটক নুর নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ব্লক-বি এর বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে এসব টাকাসহ ঐ রোহিঙ্গাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।
.png)
তিনি জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক রোহিঙ্গা পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে আই ব্লকের রোহিঙ্গা হাজী সুলতানের ঐ ঘরে তল্লাশি করা হয়। রোহিঙ্গা নুর বারেকের দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।