[ দেশজুড়ে ]
টেকনাফে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা আটক
দেশীয় অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ২টি দা ও ১টি ছুরি উদ্ধার করা হয়।
আটককৃত জানি আলম টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। রোববার বিকেল ৫টার দিকে ঐ ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম।
.png)
তিনি জানান, রোববার বিকেল ৫টার দিকে জানি আলম পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসহ হামলার উদ্দেশ্যে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর বাসিন্দা ইয়াহিয়ার ঘরের সামনে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানি আলমকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা ২টি দা ও ১টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!