[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার গভীর রাতে উখিয়া উপজেলার কুতুপালং থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলো- ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-সি/৪ এর মনছুর আলীর ছেলে মো. ইসমাইল (২৫) ও মৃত আলী জোহরের ছেলে মো. নুর হামিদ (১৯)। তারা উভয়েই রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য।
.png)
১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, রাতে কুতুপালং ক্যাম্প-২ এ অভিযান চালানোর সময় সন্দেহজনক দুইজনের দেহ তল্লাশি করা হয়। এ সময় নুর হাকিমের কাছ থাকা একটি দেশীয় তৈরি অস্ত্রসহ একটি তাজা গুলি ও মো. ইসমাইলের থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!