ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ৩ জুলাই ২০২২
টেকনাফে গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক
গাঁজাসহ আটককৃত রোহিঙ্গা যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ১ কেজি গাঁজাসহ জাহিদ আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউপি শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহিদ আলম শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা সিরাজুল হকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক জাহিদ আলমকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!