আটককৃত রোহিঙ্গা যুবক আব্দুর রহিম কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর ডিপোর ২ নম্বর ক্যাম্পের ৪ নম্বর টাওয়ারের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে।
.png)
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রাজা বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের বিষয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।