এর আগে, এদিন সকাল ৮টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের মো. ইউসুফের ছেলে ২০ বছর বয়সী নাছির উল্ল্যাহ, ৭৪ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে ১৮ বছরের রাজা মিয়া, সালেহ আহম্মদের ছেলে ২০ বছরের জন্নাত উল্ল্যাহ, ৭১ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে ৩৫ বছরের মনিরুজ্জামান ও নূর মোহাম্মদের মেয়ে ২২ বছরের লোবেদা আক্তার।
.png)
স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকায় এক তরুণীসহ চার যুবক ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে চরজব্বর থানায় তাদের সোপর্দ করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, সোমবার ভোরে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। আটকের পর তাদের পুনরায় ভাসানচর পাঠানো হয়েছে।