ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা আটক 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৭ জুলাই ২০২২
টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা আটক 
আটককৃত রোহিঙ্গা মোহাম্মদ আলম। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্র, ৬০টি ইয়াবা ও এক লাখ ৩৮ হাজার পাঁচশ টাকাসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার ভোরে হোয়াইক্যং ইউপি চাকমারকুল ২১ ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আলম ঐ ক্যাম্পে এ-৭ ব্লকের বাসিন্দা ইসলামের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল ২১ ক্যাম্পের এ-৭ ব্লক এলাকায় অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আলমকে আটক করা হয়। 

Advertisement

এ সময় তার কাছ থেকে ৬০টি ইয়াবা, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির এক লাখ ৩৮ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!