[ দেশজুড়ে ]
লুঙ্গির ভাঁজে মাদক রেখে বিক্রি, যুবক আটক
মাদকসহ আটককৃত যুবক
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৯০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ নাজিম উদ্দীন নামে এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। শুক্রবার (১৫জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার শহরে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম নওগাঁর রানীনগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফজলু হকের ছেলে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহারে সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করা হলে লুঙ্গির ভাঁজ থেকে ৯০টি ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!