ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৩০ মে ২০২০
সিরাজগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে র‍্যাব-১২ তাদের আটক করে। গ্রেফতাররা হলেন মো. নাইম ও মো. হানিফ।  

র‍্যাব-১২, মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম. এম. এইচ ইমরান জানান, সদর থানার কান্দারপারা গ্রামের আলতাফ মাস্টারের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩৯৭ ইয়াবা, তিনটি মোবাইল ও তিনটি সিম কার্ডসহ দুইজনকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!