ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা, মিললো দেড় কোটি টাকার ইয়াবা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ২৯ মে ২০২০
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা, মিললো দেড় কোটি টাকার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনার খবরে চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার জালিয়াপাড়া এলাকার নুরুল বশরের দুই ছেলে খোরশেদ আলম ও সাইফুল ইসলাম এবং আনোয়ারা উপজেলার খদবহেরা এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ওসমান।

Advertisement

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহামুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনার খবরে পাথরঘাটার আশরাফ আলী রোডের সাইফুল স্টোরে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে দোকানের একটি শেলফ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেছেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ইয়াবাসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!