ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী আটক 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:১৫, ১৭ জুলাই ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী আটক 
অস্ত্রসহ আটককৃত আরসা সন্ত্রাসী সৈয়দুল আমিন

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’ এর গান গ্রুপের প্রধান সৈয়দুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

গ্রেফতার সৈয়দুল আমিন উখিয়া উপজেলার রাজাপালং রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক- জি/১ এর আমির হোসেনের ছেলে।

Advertisement

রোববার ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি জানান, ভোরে রাজাপালং ক্যাম্প-৭ এ ড্রোন অভিযান চালায় এপিবিএন। এ সময় জি/১ ব্লকে কিছু সন্দেহজনক লোকজনের আনাগোনা শনাক্ত করা হয়। পরে ঐ এলাকায় অভিযান চালিয়ে সৈয়দুল আমিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে বসতঘরের টিনের ট্রাংকের ভেতর থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।

আটককৃত সৈয়দুল ইমন পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে আরসা গ্রুপের তত্ত্বাবধানে অস্ত্র প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে চোরাই পথে ক্যাম্পে ফিরে আসেন।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ঐ এপিবিএন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এমএস
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!