[ দেশজুড়ে ]
নোয়াখালীতে রোহিঙ্গা তরুণী আটক
আটক রোহিঙ্গা তরুণী শুকতারা জেসমিন- ছবি: সংগৃহীত
নোয়াাখালীর সুবর্ণচর থেকে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক তরুণীর নাম শুকতারা জেসমিন। তিনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নম্বর ক্লাস্টারের আলী আহাম্মদের মেয়ে।
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে ঐ তরুণী চট্টগ্রাম থেকে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকায় আসেন। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন ঐ তরুণী। রাত ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে চরজব্বর থানায় সোপর্দ করা হয়।
.png)
শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, ঐ রোহিঙ্গা তরুণীকে পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!