ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসা ছাত্রীদের উত্ত্যক্ত, দুই বখাটেকে অর্থদণ্ড

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ২৬ জুলাই ২০২২
মাদরাসা ছাত্রীদের উত্ত্যক্ত, দুই বখাটেকে অর্থদণ্ড
বখাটে আরিফুল ইসলাম ও মুরাদ আলী। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় মাদরাসায় গিয়ে ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে আরিফুল ইসলাম ও মুরাদ আলী নামে দুই বখাটেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার দিয়ারপাড়া দাখিল মাদরাসার সামনে তাদের জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পার ভাঙ্গুড়া ইউপির রাঙ্গালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে আরিফুল এবং একই গ্রামের হাসেন মোল্লার ছেলে মুরাদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দিয়ারপাড়া দাখিল মাদরাসায় গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল ওই দুই বখাটে। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় দুই বখাটেকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!