সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, বৃহস্পতিবার একজন পত্রিকা বিক্রেতা তার কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ করেন মুজিব সড়কের রেলগেট এলাকার মা ফার্মেসি তার কাছে ২০ টাকার একটি নাপা সিরাপ ৩৫ টাকা বিক্রি করেছে। মোড়কে ২০ টাকার মূল্য থেকে কেন বেশি নেয়া হচ্ছে জানতে চাইলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ খবরে ওই ফার্মেসিতে অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং জরিমানা আদায়ের পাশাপাশি অভিযোগকারীর কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
অন্যদিকে মণিহার মোড়ের মাশুক কাবাব ঘর অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশ এবং ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার, ভাত ও খামি সংরক্ষণ করা হয়। এর দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
.png)
সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব আরো জানান, বাজার তদারকিকালে লোডশেডিংকে কেন্দ্র করে চার্জার লাইট ও ফ্যানের দাম যাতে অযৌক্তিকভাবে না বাড়ানো হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়া মাশুক কাবাব ঘর অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তার সঙ্গে কৌশল বা ছল-চাতুরির মাধ্যমে বেশি দামে খাবার বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানটি পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম।