ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ২৭ জুলাই ২০২২
উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২
গ্রেফতার রাব্বি মিয়া ও অন্তর মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার মদনে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। মঙ্গলবার রাতে এ ঘটনায় ওই কিশোরীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে মদন থানায় একটি মামলা করেন।

রাতেই অভিযান চালিয়ে রাব্বি মিয়া ও অন্তর মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রাব্বি মিয়া বাশরী (বাফলা) গ্রামের নূর মিয়ার ছেলে এবং অন্তর একই গ্রামের মঞ্জিল হকের ছেলে। বাকি আসামিরা হলেন, একই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে সারু, কাঞ্চন বাবুর্চীর ছেলে বাছির ও শাহানুর মিয়া। 

Advertisement

জানা গেছে, ২১ জুলাই সন্ধ্যায় ওই কিশোরী তার মায়ের সঙ্গে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি ফিরতে উপজেলার তিয়শ্রী বাজারে থেকে একটি অটোরিকশা করে কাইটাইল বাজারের পাশে এসে নামেন। এ সময় তাকে রাস্তার এক পাশে রেখে অন্য পাশে অটোচালককে ভাড়া দিতে যান তার মা। কিছু বুঝে ওঠার আগেই আরেকটি অটোরিকশায় পাঁচ যুবক উচ্চ শব্দে গান বাজিয়ে তাকে তুলে নিয়ে যান। ভাড়া দিয়ে রাস্তার পাশে মেয়েকে না পেয়ে চিৎকার শুরু করেন মা। একপর্যায়ে বাড়ির লোকজন নিয়েও খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে, ওই পাঁচ যুবক কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে বাররী গ্রামের সেলিম মিয়া ঘরে আটকে রাখেন। পরে রাতভর ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন তারা। পরদিন সকালে হত্যার ভয় দেখিয়ে আরেক দফা ধর্ষণকালে বিষয়টি জানতে পারে প্রতিবেশীরা। এ সময় বখাটেরা পালিয়ে গেলে কিশোরীর বাড়ির লোকজনকে খবর দেয় তারা। পরে তাকে উদ্ধার করেন বাড়ির লোকজন। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেন ওই কিশোরীর বাবা। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই দুইজনকে গ্রেফতার করে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, গণধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। বুধবার তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!