[ রাজধানী ]
রাজধানীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬
ফাইল ছবি।
রাজধানীতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মিরপুর ও দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন এক তরুণী। তার অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ে গ্রেফতারকৃত ছয় আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
.png)
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর হাউজ বিল্ডিং এলাকায় সেই তরুণীকে গণধর্ষণ করে গ্রেফতারকৃত ওই ছয়জন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!