[ দেশজুড়ে ]
চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২
চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। গ্রেফতারকৃতরা হলেন- খুদুকখালী এলাকার নুরুল আফছারের ছেলে মো. আব্দুল হালিম ওরফে বাচ্চু ও সোনাই বাপের পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. সাগর।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও পেশির জোর দেখিয়ে সমুদ্র এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। এর মধ্যে আব্দুল হালিম ওরফে বাচ্চুর বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!