ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২৮ জুলাই ২০২২
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।  

তৌহিদুল ইসলাম উপজেলার ৩ নম্বর পরকোট ইউপির সাবেক চেয়ারম্যান এবং একই ইউপির পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে।  

বৃহস্পতিবার গ্রেফতার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।   

Advertisement

পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউপির পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর করেন। এমন সংবাদে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাফিস ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাবেক চেয়ারম্যান তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছেন। ভিকটিমের দেওয়া তথ্য মতে চাটখিল থানা পুলিশ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। অস্ত্র দিয়ে তার ভাতিজা নাফিস ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়। 

চাটখিল থানায় ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!