ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৈলকুপায় জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২৮ জুলাই ২০২২
শৈলকুপায় জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্য দিবালোকে দুই জনকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া চাঞ্চল্যকর এই মামলায় ২ জনকে তিন বছর এবং ৯ জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে জেলার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে ২০০৯ সালের ১৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে কফিল উদ্দিন ও আজিম মুন্সি নামের দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় মামলা করেন। সেই মামলার শুনানী শেষে আদালত ২০ আসামির মধ্যে কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ এবং বাচ্চুকে যাবজ্জীবন, বাকি ২ জনকে ৩ তিন বছর এবং ৯ জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Advertisement

মামলার বাকি ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। সাজা প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!