ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: গেটম্যান সাদ্দাম বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৩০ জুলাই ২০২২
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: গেটম্যান সাদ্দাম বরখাস্ত
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দামকে আটক করেছে পুলিশ। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাদ্দামকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা করেন রেলওয়ে থানার এএসআই মো. জহির উদ্দিন।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না গেটম্যান সাদ্দাম। তখন তিনি জুমার নামাজে ছিলেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!