ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশপুরে অস্ত্র-ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ৩০ জুলাই ২০২২
মহেশপুরে অস্ত্র-ফেনসিডিলসহ আটক ২
অস্ত্র ও ফেনসিডিলসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর কোতোয়ালি থানার রামনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন এবং বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন।

র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, যশোর থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় তল্লাশি করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আটক ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!