[ দেশজুড়ে ]
বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
গাঁজাসহ আটক দুই যুবক
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পাথরবোঝাই একটি ট্রাক হেফাজতে নেয়া হয়েছে।
রোববার ভোরে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের সেলিনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার চকমিরকামারী গ্রামের ২৫ বছরের ট্রাকচালক তুহিন আলম ও একই উপজেলার দাশুরিয়া এলাকার ২৩ বছরের হাসিবুল ইসলাম। তিনি চালকের সহকারী।
.png)
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেলিনা ফিলিং স্টেশনের কাছে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!