ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে ৪ কেজি আইস ও দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৩১ জুলাই ২০২২
টেকনাফে সাড়ে ৪ কেজি আইস ও দেড় লাখ ইয়াবা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ থেকে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এ সময় দেড় লাখ ইয়াবাও উদ্ধার করা হয়। 

রোববার ভোরে টেকনাফের দমদমিয়ার জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব আইস ও ইয়াবা উদ্ধার করা হয়। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

অধিনায়ক শেখ খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন-চারজন ব্যক্তি নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে। 

এ সময় বিজিবির সদস্যরা থামার নির্দেশ দিলে তারা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুইটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। 

এ ছাড়া অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ২৫ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। চলতি মাসে ৪ লাখ ৪৭ হাজার ইয়াবা এবং ১১ কেজি ৭ দশমিক ৩৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ ২১ পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে মাদকসহ চোরাচালান রোধে বিজিবি টহল জোরদার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!